বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেছেন, আগামী মার্চ মাসের মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে বিএনপি নেতাকর্মীরা আবার রাস্তায় নামতে বাধ্য হবে। কারণ বিএনপি নির্বাচন করা দল। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার আঁচলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথিদের বক্তব্য তিনি এসব কথা বলেন।
পৌর বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল গোফ্ফার। সমাবেশে প্রধান অতিথি বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে যাবার পর বর্তমান উপদেষ্টাদের ক্ষমতায় বসানো হয়। কিন্তু তারা গত ছয় মাসে কোনো কাজ করেননি। যাতে করে মানুষ হতাশ হয়ে পড়েছেন। তিনি বলেন, বিগত সরকারের দুর্নীতিবাজ হাজার হাজার নেতা-কর্মী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দিলেও আপনারা তাদের গ্রেফতার করতে পারেননি, কোনো ব্যবস্থা নিতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেননি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুনুর রশিদ, আবু তাহের, ফজলুর রহমান, আমিনুল ইসলাম, মেহেদী হাসান, আশরাফুল ইসলাম, যুবদল নেতা জোবায়ের হোসেন, স্বেচ্ছা সেবক দল নেতা, মাসুদ রানা মাছুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা- বিপুল রহমান, মীর মুন, উপজেলা মহিলা দলের সভাপতি মিনেরা খাতুন, সুলতানা আক্তার, ছামছুন্নাহার, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম, মিজানুর রহমান, রেজাউল করিম। পরে সভা শেষে ১নং ওয়ার্ডে ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































