কাশী কুমার দাস, দিনাজপুর :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর মা ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালের উদ্যোগে আজ মঙ্গলবার (১০ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিমল কুমার দেব মিলনায়তনে অরবিন্দ শিশু হাসপাতাল কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শামীম কবির, সহ-সভাপতি মো. রেজাউল করিম, রণজিৎ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক মো. শহিদুর ইসলাম খান (শাহীন খান), স্বরূপ বকসী বাচ্চু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রেমনাথ রায়, মেডিকেল সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সমাজ কল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য এ্যাড. রফিকুল ইসলাম ঘুটু, শেখ আব্দুর রশিদ তোতা, মো. শফিউল্লাহ খান, কাশী কুমার দাস, বিধান চক্রবর্তী বাসু, মোস্তাক খানসহ হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দ এবং সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে অরবিন্দ শিশু হাসপাতালের সার্বিক উন্নয়ন এবং দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন নতুন ঘাসিপাড়াস্থ আল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সাদেকুল ইসলাম।
আমন্ত্রণ/এজি
অরবিন্দ শিশু হাসপাতালের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মার্চ ১০, ২০২৬


































