দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেদক :
তীব্র তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে সারাদেশে বাংলাদেশে ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরে ৫০০ গাছের চারা রোপণ করা হয়েছে। দিনাজপুর সরকারি কলেজ মাঠে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এ আয়োজন করে। ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাব্বির আহমেদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত মিশ্র, জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি উমর ফারুক বাহাদুর, সাধারণ সম্পাদক সামসাদ সাইফ রোহান প্রমুখ।


































