মো. ইউসুফ আলী, দিনাজপুর :
“শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের আয়োজনে বৃহস্পতিবার স্থানীয় নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল। উক্ত সংগঠনের সভাপতি মো. শামীম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজহার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক মো. নুর আলম হক খোকন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট মো. শাহরিয়ার কবীর কিংশুক প্রমুখ।
আমন্ত্রিত অতিথি ছিলেন সুকুমার চন্দ্র সাহা। এর আগে সংগঠনের বাহাদুর বাজার কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মে দিবস উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে মহান মে দিবসে সদর উপজেলা সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মে ২, ২০২৫
































