দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেদক :
দিনাজপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের সদর উপজেলার অন্তর্গত ৮ নং শংকরপুর ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সভাপতি রবিউল ইসলাম ও লিটন চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে পাঁচকুড় স্কুলে আলোচনা সভা শেষে আগত মৎস্যজীবীলীগ নেতৃবৃন্দের সম্মতিক্রমে এ কমিটি গঠন হয়।কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক গোলাম রব্বানী রাসেল । প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন। সদর উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব তহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম
দিনাজপুরে মৎস্যজীবী লীগের ইউনিয়ন কমিটি গঠন
মে ৪, ২০২৪































