বগুড়া ব্যুরো :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকাল ৪ টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নহে কিছু মহিয়ান্’ শিরোনামে এই আয়োজন করে ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।
সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড্র ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায়, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ ও কবি বখতিয়ার শামীম প্রমুখ।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী এবং কবিপুত্র কাজী সব্যসাচীর কন্যা খিলখিল কাজী।
সাংস্কৃতিক পর্বে কবিতা, দলীয় নৃত্য ও কথামালা পরিবেশিত হয়। আবৃত্তিতে ছিলেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ এবং নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাহাবুব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠন এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় নজরুলজয়ন্তীতে ‘নহে কিছু মহিয়ান “
মে ২৬, ২০২৬


































