মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ এর উপজেলা সিএসও ‘র ত্রৈমাসিক সভা আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।প্রকল্পের কার্যালয়ে নেটজ-বাংলাদেশ এর সহযোগিতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধকিার এবং সামাজিক বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপ্রধান মোবারক আলী ‘র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নানা রকম অসামাজিক, মাদক ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন ইউনিয়ন সিএসও নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন, সম্পাদক হালিমা আক্তার ডলি, প্রচার সম্পাদক সবুজ ইসলাম, সদস্য সফিরুল ইসলাম, সানি ইসলাম, এমকেপির রৌওশন আরা বেগম, শিরিন সুলতানা প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
রাণীশংকৈলে উপজেলা সিএসও ‘র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
জুন ১৯, ২০২৫


































