কাশী কুমার দাস, দিনাজপুর :
“গণতন্ত্র-ন্যায়বিচার-অধিকার-জাতীয় স্বার্থ”-এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনাজপুর জিলা স্কুল সংলগ্ন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় নেতা ভিপি নূরের নির্দেশনায় সারা দেশের ন্যায় গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের অংশগ্রহনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে দিনাজপুর জেলা শাখার সভাপতি মির্জা ওবায়েদুর রহমান, সদস্য সচিব ফাইজার রহমান সবুজ, যুগ্ম আহবায়ক গোলাম আজম, যুগ্ম সচিব মো. বেলাল হোসেন, মো. বাধন, মো. মোমিনুল ইসলাম, সদর উপজেলা কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোসাদ্দেক হোসেন, যুব অধিকার পরিষদের সেক্রেটারী ইয়াকুব আলী, যুগ্ম সদস্য সচিব মো. বেলাল, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক মো. সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা করে ফ্যাসিস্ট কায়েম, পিলখানা সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যাসহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনাকে দেশের ফিরিয়ে এনে বিচারসহ জড়িত সকলের বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ভিপি নূরের নির্দেশনায় সারা দেশের মতো আমরাও আজ অবস্থান কর্মসূচি পালন করছি।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে সকল গণহত্যা বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি
আগস্ট ১৬, ২০২৪


































