বগুড়া ব্যুরো :
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া অঞ্চলের সদস্য শুভ সংকর প্রসাদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
আমন্ত্রণ/এজি
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ায় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
সেপ্টেম্বর ১১, ২০২৬
































