আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
বাংলাদেশ কারিশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার অনন্য নিদর্শন। নিজ হাতে রঙিন কাগজ দিয়ে তৈরি করা উপহার সামগ্রী তুলে দিয়ে শিক্ষকদের বরণ করে নিলেন আই.ডি.এ ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানার সামনে অবস্থিত আই.ডি.এ টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউট এই হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়। চারুকলা, বিপিএড ও আইসিটি ট্রেডের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের হাতে “Welcome” লেখা রঙিন কাগজের ফুলের তোড়া তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মীর জাহেরুল ইসলাম জুয়েল এবং জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. মিনহাজুল ইসলাম।
এসময় অধ্যক্ষ জুয়েল বলেন, ২০২৬ শিক্ষা বর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষায় ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বছর মেয়াদী তিনটি ট্রেডে প্রশিক্ষণ চলমান আছে। ট্রেডগুলো হলো- চারুকলা, শারীরিক শিক্ষা ও আইসিটি।
তিনি আরও জানান, এই ট্রেডগুলোতে প্রশিক্ষণরত সকল শিক্ষার্থীই স্নাতকোত্তর এবং মাস্টার্স পাস। অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা জানান এই প্রতিষ্ঠান থেকে সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করতে পারলে এবং এনটিআরসির সুপারিশ প্রাপ্ত হলেই তারা যে কোনো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করার সুযোগ পাবে।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান
সেপ্টেম্বর ১১, ২০২৬































