মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রসাসক সম্মেলন কক্ষে (কাঞ্চন-২) বুধবার (২৮ ফেব্রæয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর দিনাজপুর আয়োজিত পাট ও পাটপন্য বর্ষ পালন উপলক্ষে পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বাস্তবায়নের নিমিত্তে স্টেক হোল্ডারদের সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক শাকিল আহমেদের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। সম্মানীত অতিথি ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোশফেকুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চাউল কল মালিক গ্রæপের সচিব মাসুদ পারভেজ, জেলা বস্তা ব্যবসায়ীর সভাপতি মো. মহসিন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাট অধিদপ্তর দিনাজপুরের পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার।
দিনাজপুরে পাট ও পাটপণ্যবর্ষ পালন উপলক্ষে স্টেক হোল্ডারদের সভা অনুষ্ঠিত
মার্চ ২, ২০২৪
































