কাশী কুমার দাস, দিনাজপুর :
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সমিতির শীতার্ত সদস্যদের মাঝে কম্বল ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন চত্বরের সমিতির অস্থায়ী কার্যালয়ে শীতার্ত সদস্যদের মাঝে কম্বল ও কম্বলের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।
এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান ও সমিতির সাবেক চেয়ারম্যান মো. মোকাররম হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মো. ফসিউদ্দিন আহমেদ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সমিতির কম্পিউটার অপারেটর মো. হাসনাত রহমান।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান আনুষ্ঠানিকভাবে কম্বল কেনার জন্য ১৩৮ জন সদস্যের মাঝে ৫০০ টাকা করে ৬৯ হাজার টাকা ও ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান বলেন, প্রবীণদের সম্মান করুন। প্রবীণরা সমাজের বোঝা নয়, তারা পরিবার, সমাজ ও জাতির বাতিঘর। প্রবীণদেরও রয়েছে সুস্থ, সুন্দর ও কর্মময় জীবনের অধিকার। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
আমন্ত্রণ/এজি


































