গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের উদ্যোগে বুধবার শহরের সরোবর কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাজীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল করিম মন্ডল, সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল রাজ্জাক মন্ডল, সাংগঠানিক সম্পাদক আলহাজ¦ আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিকা বেগম, পৌর শাখার আহবায়ক কাজী ওয়াতিনুর রহমান, সদস্য সচিব আইয়ুব হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির প্রার্থী হিসেবে উপজেলা জাতীয় পার্টির সাংগঠানিক সম্পাদক আবুল কালাল আজাদের নাম ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় ১৭ ইউনিয়ন ও পৌর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































