পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর এলাকার রেলপথে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা রেললাইনের ওপর বসে গল্প করছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার একটু আগে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের উপর বসে গল্প করছিলেন ওই ৪ ব্যক্তি। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের।
পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। তবে রেলওয়ে থানায় খবর দেওয়া হয়েছে। থানা থেকে লোক আসলে পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেবেন।
আমন্ত্রণ/এসিজি
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
নভেম্বর ১২, ২০২৪


































