বগুড়া ব্যুরো:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ আদমদিঘী, দুপচাঁচিয়া ও সান্তাহার এলাকার পাঁচজন অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার মুনছুর রহমান কিডনি ও পিত্তথলির সমস্যায় ভুগছেন। দুপচাঁচিয়ার রওশন আরা শহীদ রামীমের মা তারেক রহমানের উপহার পেয়ে আবেগে কেঁদে ফেলেন।
আদমদীঘি উপজেলার কোমারপুর গ্রামের আব্দুল আজিজ মাস্টার বয়স ও অসুস্থতার ভারে ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করেন। একই উপজেলার রামপুরা গ্রামের তোতা মন্ডল এতটাই অসুস্থ যে অন্যের কাঁধে ভর করে দাঁড়াতে হয়।
সান্তাহারের রাকিবুল হাসান চঞ্চল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে মেরুদন্ড ভেঙে গেছে, চলাফেরা তো দূরের কথা, কথাও বলতে পারছেন না। তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত সহায়তা পেয়ে এসব অসহায় মানুষদের চোখে ছিল কৃতজ্ঞতা ও আশার আলো। জেলা যুবদলের নেতারা জানান, তারেক রহমানের নির্দেশে ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি
































