গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে আজ বৃহস্পতিবার সার্ভিস প্রোগ্রামের আওতায় পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত প্রাণবন্ত ও উপভোগ্য বিতর্ক প্রতিযোগিতায় পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিডন এবং ফুলুপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট এবং সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও টিফিন বিস্কুট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সার্ভিস ডিরেক্টর এপে. সাহারুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি হিসেবে এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট-৭ গর্ভণর এপে. শরিফুল ইসলাম বাবু।
ক্লাব প্রেসিডেন্ট এপে. রফিকুল ইসলাম অপু, আইপিপি ও ন্যাশনাল অফিসিয়াল এপে. আরিফুর রহমান বাবলু, অতীত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপে. কাজী আসাদুজ্জামান উল্লাস, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. আজমল হোসেন, ট্রেজারার এপে. শাহজাহান আলী সাজু, সার্ভিস ডিরেক্টর এপে. বিএসসি আতিকুর রহমান আতিক, পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা বেগম, ফুলপকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুনেছা কেয়াসহ সহকারী শিক্ষক বৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের উদ্দ্যেগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৫, ২০২৫
































