বগুড়া ব্যুরো:
বগুড়ায় আদালত থেকে ছয় পুলিশ প্রত্যাহারের পর এবার আদালতের দায়িত্বে থাকা কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনকে পুলিশ হাসপাতালে বদলি করা হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুলিশ হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে পুলিশ হাসপাতাল বগুড়া সংযুক্ত (ওয়ার হেডকোয়ার্টার) দায়িত্বে থাকা শহিদুল ইসলামকে বর্তমানে কোর্ট পুলিশ পরিদর্শক-(১), সদর কোর্ট বগুড়াতে পদায়ন করা হয়েছে। তবে অফিস আদেশে এ বদলির নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, কোর্ট ইন্সপেক্টরকে কেন পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে তদন্ত প্রতিবেদন হাতে এলেই জানা যাবে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর আদালত প্রাঙ্গণ থেকে জোড়া হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনকে বদলি
সেপ্টেম্বর ২৫, ২০২৫
































