গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
ঢাকায় না নিয়ে যাওয়ায় স্বামীর ওপর অভিমান করে গাইবান্ধার গেবিন্দগঞ্জে জরিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী এবং নাকাই ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আব্দুল জলিলের কন্যা। জরিনা ২টি সন্তান রয়েছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ আজ শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করেছে।
পরিবারিক সূত্রের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, স্বামী বেলাল ঢাকার একটি প্রতিষ্ঠানে কর্মরর্ত থাকায় বেশী ভাগ সময় তাকে ঢাকায় থাকতে হয়। জরিনার দাবি ছিল তাকেও ঢাকায় নিয়ে তার কাছে রাখতে হবে। এনিয়ে স্বামী বাড়ী এলে সে বার বার বায়না ধরত। আবার মাঝে মধ্যেই মোবাইল ফোনে দু’জনের মধ্যে ঝগড়া হত। ধারণা করা হচ্ছে এর জের ধরেই অভিমান করে পরিবারের সকলের অজান্তে জরিনা তার শয়ন ঘরের বাঁশের সাথে ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। বেলা সাড়ে ১২টার দিকে সন্তানদের কান্নাকাটি শুনে পরিবারের লোকজন জরিনার ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানার পরিদর্র্শক ইকবাল পাশা জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































