গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ি অনিল কুমার মোহন্ত পরলোকগমন করেছেন। শুক্রবার (২২ নভেম্বর) রাত আনুুানিক সাড়ে ৮টায় বগুড়ার টিমএসএম হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ১ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অনেক আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অনিল শহরের তপন জুয়েলার্সের স্বত্বাধিকারী এবং বাসুদেব বাড়ী জিউ মান্দির কমিটির সহ সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোবিন্দগঞ্জ শাখার সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ রন্টু, গোবিন্দগঞ্জ পুজা উদযাপন কমিটির সভাপতি তনয় কুমার দেব ও সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার, বাংলাদেশ জুয়েলারী সমিতির (বাজুস) গোবিন্দগঞ্জ শাখার সভাপতি সাধন চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক রাজন চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সুত্রে জানা গেছে আজ শনিবার (২৩ নভেম্বর) গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শ্মশানে তাঁকে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ি অনিল মোহন্তে’র পরলোকগমন
নভেম্বর ২৩, ২০২৪


































