মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরে শিশু (৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে সহির উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
থানা ও এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের উত্তর নওখৈড় এলাকার বৃদ্ধ সহির উদ্দিন (৭০) বাড়ীতে কেউ না থাকার সুযোগে কৌশলে ফুঁসলিয়ে প্রতিবেশি নাতনীকে ধর্ষণের চেষ্টা করে। এরপর ওই শিশুটি বাড়ীতে এসে তার দাদা ও দাদিকে জানালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ওই শিশুর দাদি বাদি হয়ে রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশের এসআই আব্দুল ওহাবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দ্রæত অভিযান চালিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ধর্ষণ চেষ্টাকারী ওই বৃদ্ধকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন ওই শিশুটির পিতামাতা গার্মেন্টেসে চাকরি করায় দাদি বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে পুলিশ দ্রæত অভিযান চালিয়ে ধর্ষনের চেষ্টাকারি বৃদ্ধকে আটক করে। ওই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটককৃত বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক
এপ্রিল ১০, ২০২৬


































