মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
এসময় থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা স্বা্স্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল্লাহ আল ইফরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলামসহ সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে দুর্গাপূজা মন্ডপ সমূহের আইনশৃংখলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১৭, ২০২৫
































