আমন্ত্রণ ডেস্ক :
ঘন কুয়াশার সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস ফলে জনজীবন দুর্ভোগে পড়েছে। খেটে খাওয়া মানুষ সময় মতো কাজে যেতে পারছে না। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে।
আজ রোববার (৮ ডিসেম্বর) দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যে মতে, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ফুলবাড়ী পৌর এলাকার দিনমজুর আব্দুল হক জানান, ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় মাঠে কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে। কাজ করার সময় হাত-পা ঠান্ডায় জমে যায়।
অটোরিকশাচালক মহব্বত আলী জানান, কুয়াশার কারণে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে খুব ধীরগতিতে অটো চালাতে হচ্ছে। সামান্য দূরের জিনিসও দেখা যায় না।
আমন্ত্রণ/এসিজি


































