গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাফেজ রহতুল্লাহ (৩০) নামের যুবক নিহত হয়েছে। সে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের মহব্বত আলীর ছেলে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বোগদহ বাজার এলাকায় এই দুঘটনায় আহত হয় রহমতুল্লা। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে রহমতুল্লা মারা যায়।
কাঁটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন একটি দ্রতগামী ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করার সময় তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
অক্টোবর ২৬, ২০২৪


































