দিনাজপুরে কমলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় আসাদুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন।
এছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু আনোয়ার সাদাত সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আবু সাঈদ মজুমদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন, কমলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, দিনাজপুরের মাটি বিএনপির ঘাটি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ ঘরে ঘরে পৌছাতে হবে। কেননা আগামী নির্বাচন হবে ধানের শীষের নির্বাচন। বক্তারা আরো বলেন, ২০২৪ এর ৫ আগস্টের পর দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু এখনো আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নি। এজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। নতুন করে কর্মী সভার মাধ্যমে সেই কাজের গতিশীলতা বৃদ্ধি করা হচ্ছে বলে জানান বক্তারা।
আমন্ত্রণ/এসিজি


































