জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর হলি ল্যান্ড কলেজের এইচএসসি বিভিন্ন ব্যাচের সহপাঠীরা কলেজ জীবনের নানা ঘটনার স্মৃতিচারণা করছিলেন। অনেকে পাশে বসে ও দাঁড়িয়ে অনেকে তন্ময় হয়ে তা শুনেছিলেন। কেউ কেউ জিলা স্কুলের মাঠের গাছ তলায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন, খুনসুটি করছিলেন। কেউ কেউ সেলফি তুলছিলেন। এরকমই দৃশ্য দেখা মেলে অনুষ্ঠান প্রাঙ্গণে গিয়ে।
দিনাজপুরের হলি ল্যান্ড কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন-মহাপুনর্মিলনী অনুষ্ঠানে দিনভর এভাবেই সময় কাটান প্রাক্তন শিক্ষার্থীরা। হলি ল্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠানটির আয়োজন করে।
সোমবার (১ জুন) দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে হলিল্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৬ (মহা পুনর্মিলনী ২০২৬) হলি ল্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. তাজেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের শিক্ষা পরিচালক মো. সালাউদ্দিন খোকন, অভিভাবক সদস্য সাহাদাত খান মুন্না।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মো. জামাল উদ্দিন, সাকিব হোসাইন, ধনেশ্বর রায়, মোমিনুর রাব্বি। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হলিল্যান্ড কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন হলি ল্যান্ড কলেজের ১০ম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান ও ১১তম ব্যাচের শিক্ষার্থী নাজিফা হোসাইন। আলোচনা সভার পর পুনর্মিলনীর কেক কাটেন অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
দিনাজপুর হলি ল্যান্ড কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৬ (মহা পুনর্মিলনী ২০২৬) অনুষ্ঠানে শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর প্রয়াত সকল শিক্ষক ও শিক্ষার্থীর স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত ও নৃত্য পরিবেশন করেন এবং ব্যান্ড কনসার্ট অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এজি
স্মৃতিচারণ ও আড্ডায় মাতলেন দিনাজপুর হলি ল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা
জুন ২, ২০২৬


































