মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আজ ৩১ মে রোববার দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও আসন্ন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মো. আবুজার সেতুর নিজ উদ্যোগে ও আয়োজনে মিলাদ, দোয়া ও অসহায়, দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল। মো. আবুজার সেতুর সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল মিলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহীন সুলতানা বিউটি, দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাশমতুন্নাহার শুভ্রা, সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, কোতয়ালী মহিলা দলের সভাপতি সায়কা বেগম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সাদিব গোলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. নুরনবী শুভ, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলজার হোসেন গোলাপ, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, পৌর ছাত্রদলের সদস্য টষসচিব সোহানুর রহমান সোহান, যুগ্ম আহবায়ক রানা, সদস্য প্রমি, হ্যাপী, ছাত্রদল নেতা আওলাদ হোসেন, আল আমিন, শাকিল, আশরাফুল মাহফুজসহ ছাত্রদলের অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক, আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সুস্থ্যতা, দেশ এবং জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে আবুজার সেতুর আয়োজনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত
মে ৩১, ২০২৬
































