মাহামুদুল হক মানিক, বিরামপুর :
দিনাজপুরের বিরামপুর থানার কাটলা বাজারে আলোচিত রশিদুল হত্যা মামলা হওয়ার প্রথম দিনেই থানা পুলিশ দুইজনকে আটক করে আজ শনিবার (২৬ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, উপজেলার উত্তর দাউদপুর গ্রামের মৃত. সাহের উদ্দিন সরকারের ছেলে বিপ্লব আলম বিলু শুক্রবার (২৫ অক্টোবর) বিরামপুর থানায় সাবেক এমপি শিবলী সাদিক সহ ১১৩জনের নামসহ আরো ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এতে বলা হয়, দক্ষিণ কাটলা ধানহাটি এলাকার মৃত. নুরুল হুদার ছেলে রশিদুল ইসলামকে (২৫) আসামীরা গত ২০২২সালের ৫ জানুয়ারি কাটলা বাজারে মারপিট করে হত্যা করে।
এ মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় শৈলান গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭), চৌঘরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেনকে (৪৮) আটক করে।
বিরামপুর থানার (ওসি-তদন্ত)মমিনুল ইসলাম বলেন, আটককৃত আসামীদেরকে আজ শনিবার (২৬ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে হত্যা মামলায় দুই আসামী আটক
অক্টোবর ২৬, ২০২৪


































