গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে মাটি কেটে অন্যত্রে সরবরাহের সময় অভিযান পরিচালনা করে ১টি ড্রাম ট্রাক, স্কেভেটর (ভেকু মেশিন) ও মোটরসাইকেল আটক করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১২ জানুয়ারি) রাত ১০টা দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি এলাকার কাটাখালী নদীর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এসময় তিনি তীর থেকে মাটি কাটা ও পরিবহন কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ও স্কাভেটর (ভেকু) চালকরা পালিয়ে য়ায় এসময় পরিত্যক্ত অবস্থায় চালক বিহিন মোটরসাইকেল আটক করা হয়। বর্তমানে সেগুলি গ্রামপুলিশের পাহারায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিন আতাউর ও চান মিয়ার এই বালুর পয়েন্ট থেকে মোস্তাকের ড্রাম ট্রাক দিয়ে বালু পরিবহন করা হয়। রাত ৮টার পর থেকেই শুরু হয় কাটাখালী নদীর তীরের মাটি কাটা ও পরিবহন কাজ। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে স্থানীয়রা কথা বলতে ভয় পান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, কোন অঞ্চল থেকে কোন প্রকার মাটি বা বালু কর্তণ ও উত্তোলন করে বিক্রি করা যাবেনা। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে মাটি কেটে অন্যত্র সরবরাহের সময় স্কেভেটর ড্রামট্রাকসহ মোটরসাইকেল আটক
জানুয়ারি ১৪, ২০২৫
































