আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে তিনদিনের ব্যবধানে সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাপের কামড়ে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫) ও কাজিহাল ইউনিয়নের রামেশ^রপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।
অপরদিকে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাপের কামড়ে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকার শ্যামল রায়ের স্ত্রী বিনা রানীর (৪৫) মৃত্যুর হয়েছে।
স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামে কনিকা রানী (৪৫) রান্নাঘরে রান্না করার সময় হঠাৎ খড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। এতে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার অবস্থার অবনতি দেখে কত্যর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে একইদিন সকালে কাজিহাল ইউনিয়নের রামেশ^রপুর গ্রামে মাটির চুলা থেকে ছাই তুলতে গিয়ে বুলবুলি বেগম ( ৩৫) নামে এক গৃহবধূকে সাপে কামড় দেয়। আহত অবস্থায় তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থার অবনতি দেখে কত্যর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাকেও মেডিজেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তারও মৃত্যু হয়।
অপরদিকে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় বিনা রানী (৪৫) নামে ওই গৃহবধূ মাটির ঘরের মঝেতে খাল দেখতে পেয়ে পা দিয়ে খালের মুখ বন্ধ করার চেষ্টা করেন। এসময় খালের ভিতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এতে মুহুর্তেই ছটফট করতে করতে তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম জানান, আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কি সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী তবেই একজন রোগীর শরীরে এন্টিভেনাম প্রয়োগ করা হয়। সাপে কাটা রোগী দুটোর অবস্থা খুব বেশি খারাপ ছিল এবং একজনের সাপে কাটার সিমটম পর্যন্ত পাওয়া যায়নি। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু
সেপ্টেম্বর ১৬, ২০২৫
































