গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আদিবাসী পাড়ায় অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাটের বরট্ট আদিবাসী পাড়ার আগুনে পুড়ে যাওয়া ফিলোমিনা হাঁসদার ক্ষতিগ্রস্থ বসত-বাড়ি পরিদর্শন করে এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা, উপ-পরিদর্শক ইসাহাক প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার বসত-বাড়ি পুনঃনির্মাণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউ টিন সহায়তার আশ্বাস প্রদান করেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
জানুয়ারি ১৪, ২০২৫
































