গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের প্রি-পেইট মিটার লাগানোর সিদ্ধান্ত বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতির ও নাগরিক কমিটির আয়োজনে গোবিন্দগঞ্জ-দিনাজপুৃর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নেসকোর’র কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহŸায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল হক তুষার, মাহমুদ বাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, কৃষক নেতা লুৎফর রহমান, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু, সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক প্রমুখ।
বক্তারা বলেন বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহরা চরম দুর্ভোগের শিকার হবে। তাই অবিলম্বে বাসা-বাড়ী সহ অন্যান্য স্থাপনায় নেসকো’র প্রি-পেইড মিটার স্থাপনের একমুখি সিদ্ধান্ত বাতিলের দাবী জানান। পাশাপাশি ডিমান্ড চার্জ সহ অন্যান্য হয়রানিমূলক সকল কার্যক্রম বাতিলের দাবী জানান।
আমন্ত্রণ/এসিজি


































