গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেনসিডিল সহ গোলাপী বেগম নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বাড়ী ঘেরাও করে এসময় একটি ব্যাগ নিয়ে পালানোর সময় তাকে আটক করে তার দেহ তল্লাশি করে এবং ঘর তল্লাশি করে ওই ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে।
গোলাপী বেগম পৌর এলাকার শিববাড়ী বোয়ালিয়া মহল্লার পুলিশের সোর্স হিসেবে পরিচয়দানকারী আব্দুল কাদেরের স্ত্রী। আব্দুর কাদেরের আগেও মাদকসহ এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দলের কাছে আটক হয়েছিল।
এ ব্যাপারে গোলাপী বেগম ও তার স্বামী আব্দুল কাদেরের বিরুদ্ধে মাদক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরুন্নবী জানান, বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তর বাড়ি তল্লাশির জন্য ঘেরাও করা হয়। বিষয়টি টের পেয়ে গোলাপী বেগম কৌশলে একটি ব্যাগে করে ১০ বোতল ফেন্সিডিল নিয়ে পালানোর সময় আটক করা হয়। পরে রান্না ঘরের মেঝের নীচে গোপন চেম্বার থেকে আরো ২১ বোতল ফেন্সিডিল এবং শয়ন ঘরের খাটের নিচ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সম্প্রতি মাদক মামলায় কারাগার থেকে জামিনে আসা অভিযুক্ত আব্দুল কাদের বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেন বিভাগীয় স্টাফ, পরিদর্শক মোস্তফা জামান, সিপাহী সাব্বির হোসেন, সুমন খান, খোকন মিয়া, মাহফুজার রহমান, মিজানুর রহমান, আখতারুজ্জামান। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গোলাপী বেগমকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































