গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাজিদ নামের দুই বছরের বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শিশু সাজিদ ওই গ্রামের দুলু মিয়া ওরফে সাইফুল মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ীতে একটি বসার মোড়া নিয়ে খেলা করছিল সাজিদ হোসেন। এ সময় মোড়াটি গড়িয়ে পাশের পুকুরের পানিতে পড়ে গেলে শিশু সাজিদ মোড়াটি নিতে গেলে সবার অলক্ষ্যে পানিতে পড়ে ডুবে যায়।
পরিবারের লোকজন দীর্ঘ সময় তাকে না পেয়ে অনেক খোঁড়াখুঁজির পর বাড়ীর পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে তারা পুকুরের পানি থেকে শিশু সাজিদের নিথর মরদেহ উদ্ধার করে। শিশু সাজিদের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি


































