আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
দিনাজপুরের প্রখ্যাত পাঠাগার হেমায়েত আলী হল ও পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা আলহাজ¦ হেমায়েত আলীর ৫৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির উদ্যোগে শনিবার (১৩ জুলাই) বাদ আছর এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
লাইব্রেরির সহ সভাপতি মোজাম্মেল বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন লাইব্রেরির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আকতার,অধ্যাপক সাইফুল ইসলাম খান ও সারদেশ^রী স্কুলের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। আলোচকগণ হেমায়েত আলীকে সময়ের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, হেমায়েত আলী নিজে জ্ঞানার্জন করতেন এবং সবাইকে জ্ঞানার্জনের পরামর্শ দিতেন। মানুষের মধ্যে আলো ছড়ানোর জন্য কীর্তিমানদের জীবনী পড়ার পরামর্শ দিতেন। তিনি যে কাজ করে গেছেন, তা এখনো সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন। মাওলানা আহসান হাবিব। মিলাদ মাহফিলে মরহুম হেমায়েত আলীর পুত্র জুলফিকার আলী, জ্যেষ্ঠ কন্যা ও নাতি-নাতনী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা আলহাজ¦ হেমায়েত আলীর ৫৫ তম মৃত্যুবার্ষিকী পালন
জুলাই ১৪, ২০২৪
































