গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন কাঁটাবাড়ি ইউনিয়নের নিপানিয়া যুব সমাজ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের প্রতিনিধি হিসেবে তার রাজনৈতিক সমন্বয়ককারী আনারুল হক আকন্দ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন কাঁটাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাহী। কাঁটাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক লাভলু মিয়া ও সাংগঠনিক সম্পাদক দুদু মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকেরা এ সময় উপস্থিত ছিলেন
উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করে শাখাহার আসাদ মোড় একাদশ বনাম কাটাবাড়ী একাদশ।শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে একটি বড় খাসি এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে একটি ছোট খাসি তুলে দেয়া হয়।
আমন্ত্রণ/এসিজি
































