এল এইচ আকাশ দিনাজপুর :
দিনাজপুরের বীরগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত ওমর ফারুক (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বীরগঞ্জ পৌরসভার মাকড়াই এলাকার আলিম উদ্দিন ইসলামের ছেলে ওমর ফারুক । সোমবার (৩০ সেপ্টেম্বর) বীরগঞ্জ থানার এস আই মাহফুজসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘোড়াবান্দ কাজল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে তাল কুড়ানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী (১১) শিশুকে বাঁশ বাগানে নিয়ে আসামি ওমর ফারুক জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় সাইফুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ও বিষু হেম্ব্রমের স্ত্রী শান্তি হেম্ব্রমসহ স্থানীয়রা পরিবারের লোকজনদের সংবাদ দেন। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই রাতে ভিকটিমের পিতা এ ঘটনায় বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী শিশু আইনে ধর্ষণ মামলা দায়ের করে। যাহার মামলা নং-২৫, তারিখ -৩০/০৯/২০২৪।
এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামি ওমর ফারুককে গ্রেপ্তার পূর্বক আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলা আদালত সোর্পদ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































