গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেট্রোল ও অকটেন ডিজেল সংকটে দিশেহারা মোটরসাকেল সহ বিভিন্ন যানবাহনের চালক ও কৃষকরা।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ১১ টায় জিপি পাম্প, মৌসুমি ফিলিং, বাধন ফিলিং ষ্টেশন গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশন, ফাঁসিতলা বিনিয়ম ফিলিং স্টেশন এবং কোমরপুরের এথিনা ফিলিং স্টেশন খোঁজ নিয়ে দেখা গেছে এসব পাম্পে পেট্রোল, অকটিন, ডিজেল তেল নেই।
এদিকে, একই সময়ে খোলা বাজারে পেট্রোল প্রতি লিটার প্রায় ২০০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পাম্পে তেল না থাকার কথা বলা হলেও বাইরে বেশি দামে বিক্রি হওয়া রহস্যজনক।তাদের ধারণা কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে আগে থেকেই তেল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছে। ফলে আবারও ‘সিন্ডিকেট বাণিজ্য’সক্রিয় হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত সোমবার তেলের দাবীতে এবং খোলাবাজারে তিল বিক্রির বিষয়টি তদন্তের দাবীতে ঢাকা-রংপুর মহাসড়কে জেপি তেলের পামে্পর সােমনে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে।
এক ভুক্তভোগী বলেন, “পাম্পে তেল নাই বলে ফেরত দিল, কিন্তু একটু দূরেই বেশি দামে তেল পাওয়া যাচ্ছে—এটা কিভাবে সম্ভব?” বিষয়টি দ্রুত তদন্ত করা জরুরি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহে বাধা দিয়ে বাজার অস্থির করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয়দের দাবী পাম্প থেকে তেল সরবরাহের বিষয়টি প্রশাসন তদরকির আওতায় আনা হোক।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে তেল সংকট, খোলা বাজারে ৩০০ টাকা লিটার
মার্চ ২৪, ২০২৬


































