গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ট্রাকের ধাক্কায় আহত হওয়ার একদিন পর আরও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুঘটনায় মোট তিন মোটারসাইকেল আরোহী নিহত হলো।
গত শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ফাঁসিতলায় ট্রাকের ধাক্কায় তাকে বহনকারী মোটরসাইকেলের ৩ আরোহীর ২জন ঘটনাস্থলে নিহত এবং শরিফুল আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে শরিফুল ইসলামের মৃত্যু হয়।
নিহত শরিফুল ইসলাম (৪১) উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি নাকাই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন ।
আমন্ত্রণ/এজি


































