আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-কাফী, সহকারী সমাজসেবা কর্মকর্তা শওকত ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, হিজুলী-সাগাটিয়া-শ্যামগাতী মদিনাতুল উলুম কওমী হাফেজিয়া এতিমখানার অধ্যক্ষ মুফতি জুনাইদ আহমদ এবং শৈলমারী এতিমখানা মাদ্রাসার সভাপতি আনোয়ার পাশা।
বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও মানবিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সমাজসেবাকে আরও কার্যকর করার আহ্বান জানান তারা।
আমন্ত্রণ/এজি
ধুনটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত
জানুয়ারি ৩, ২০২৬
































