গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের পশ্চিম পন্থাপাড়ার বাঁশ ঝাড় থেকে ময়নুল ইসলাম তালুকদার নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায়, পশ্চিম পান্থাপাড়া গ্রামের মৃত দানেস তালুকদারের পুত্র মোঃ ময়নুল ইসলাম ২রা জানুয়ারী শুক্রবার ফজরের নামাজ পড়ার জন্য বাড়ী থেকে বেড় হয়ে আর বাড়ীতে ফেরেনি। ফলে পরিবারের লোকজন আশপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করতে থাকে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮ টার দিকে এলাকাবাসী বাঁশ ঝাড়ে ঝুলন্ত লাশ দেখে তার পরিবারে ও পুরিশকে খবর দেন ।খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত ওসি মোজাম্মেল হক জানান, মরদের উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে নিখোঁজের একদিন পর বাঁশ ঝাড় থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
জানুয়ারি ৩, ২০২৬






























