গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রাকের শিক্ষা কর্মসূচীর আয়োজনে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এ্যাডভোকেসি ফর প্লে আরলি লাণিং এ্যান্ড সোসিও- ইমোশনাল ডেভলপমেন্ট ইন বাংলাদেশ এর আয়োজনে ব্র্যাকের জেলা ব্যবস্থাপক নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদ্দুনবী, সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল, জেলা সমন্বয়ক মো. মোশারফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার সারোয়ার হোসেন কামারের হাটের জিপিএস প্লে লিডার শিলা রানী, সালমা বেগম, সামিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিশুরা ছড়া ও সঙ্গীত পরিবেশন করে। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শিশুদের খেলার জন্য বিভিন্ন সামগ্রীর প্রদর্শণী ঘুরে দেখেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
নভেম্বর ১৯, ২০২৫
































