গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার কাব কার্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩০টি নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সকালে কাব কার্ণিভালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা। উদ্বোধনের পর কাব দল ৬টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। কাব দলের সদস্যরা খেলা গুলোতে অংশ নিয়ে আনন্দে মেতে উঠে। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক রহুল আমিন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর কমিশনার মির্জা মো. শওকত জ্জামান প্রধান, সম্পাদক সিরাজুল ইসলাম, গাইবান্ধা জেলা স্কাউটস এর সহ সভাপতি নুকুল চন্দ্র রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি তার ব্যক্তিগত তহবিল থেকে ৩০ টি বিদ্যালয়কে উপহার সামগ্রী ও উপস্থিতি শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে গাছের চারা প্রদান করেন।
আমন্ত্রণ/এসিজি


































