মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে লার্ণিং এক্সিলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (লেইস) প্রকল্প এর আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জলবায়ু সচেতনতা, অনুদান বিতরণ ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































