গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সোনালী ব্যাংক থেকে শয়তানের নিঃশ্বাস দিয়ে অর্থ সহ বিভিন্ন মূল্যবান জিনিষ হাতিয়ে নেয়া শয়তান চক্রের মূল হোতা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত রফিকুল নীলফামারী জেলা কিশোরগঞ্জের সোনাকড়ি গ্রামের মৃত তছকিন উদ্দীনের ছেলে। বর্তমানে সে রংপুরের রাধাবল্লভ এলাকায় একটি বাসায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের তোফাজ্জল হোসেন নামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে ২৪ হাজার টাকা উত্তোলন করে। এ সময় রফিকুল কৌশলে শয়তানের নিঃশ^াস দিয়ে তাকে বস করে উত্তোলনকৃত টাকা থেকে ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে থানায় একটি জিডি করলে পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরা থেকে ওই ব্যক্তিকে সনাক্ত করে। আজ রোববার দুপুরে আবারো প্রতারক রফিকুল সোনালী ব্যাংকে এলে ব্যাংকের লোকজন তাকে চিনে ফেলে । পরে তারা পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের কাছে সোর্পদ করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জ ছাড়াও আরো পাশর্^বর্তী বিভিন্ন এলাকার ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে রফিকুল একজন কথিত শয়তানের নিঃশ^াস চক্রের হোদা। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের সোনালী ব্যাংক থেকে শয়তান নিঃশ্বাস চক্রের মূল হোতা গ্রেফতার
নভেম্বর ২৩, ২০২৫
































