বগুড়া ব্যুরো :
বগুড়ার জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর মুর্যাল নির্মাণ করা হয়েছে। ১০ লাখ টাকা ব্যয়ে মুর্যালটি নির্মাণ করছে বগুড়া জেলা পরিষদ। ৭মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন আজ সকাল ৯টায় মুর্যালটি উদ্বোধন করা হবে।
জানা যায়, উত্তরাঞ্চলের রাজধানীখ্যাত ও বানিজ্যিক শহর বগুড়ায় বঙ্গবন্ধুর কোনো মুর্যাল না থাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় অস্থায়ীভাবে মুর্যাল বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানানোর জন্য মুর্যালটি নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। গত বছরে এ বিষয়ে একটি সভায় সিদ্ধান্ত নেয়া হয় মুর্যাল নির্মাণের। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মুর্যালটি নির্মাণ কাজ শুরু করে বগুড়া জেলা পরিষদ। চলতি বছরের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করা হয়। শেষ হয় এই মাসেই। মুর্যালটি দৃষ্টিনন্দন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। যা নির্মাণের পর নতুন প্রজন্মের দৃষ্টি কাড়বে। সকল স্তরের মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রর্দশন করবেন এই প্রত্যাশায় নির্মিত। যুগ যুগ ধরে এই মুর্যাল স্বাক্ষী দেবে বাংলাদেশের স্থাপতি শেখ মুজিবুর রহমান। যার জন্মে বাংলাদেশের সূচনা হয়েছে। নতুন প্রজন্ম জানবে বাংলাদেশ সৃষ্টির গৌবরময় ইতিহাস।
বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানান, নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায়। আজ ৭ মার্চ উদ্বোধনের পর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু মুর্যালটি।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মুর্যাল স্থাপনের মধ্য দিয়ে বগুড়ায় এক নতুন যুগের সূচনা হবে। মুর্যালটি নির্মাণের মধ্যদিয়ে বগুড়ার যারা নতুন প্রজন্ম রয়েছেন তারা স্বাধীনতার সার্বভৌমত্ব ও বঙ্গবন্ধুর কথা জানতে পারবেন। মুর্যালটি নির্মানের জন্য কয়েক মাস ধরে চেষ্টা চলছে। অবশেষে সেটি বাস্তবায়ন হতে চলেছে।
বগুড়ার বঙ্গবন্ধুর মুর্যাল উদ্বোধন হচ্ছে আজ জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলায় ১০ লাখ টাকা ব্যয়ে মুর্যালটি নির্মাণ করছে বগুড়া জেলা পরিষদ
মার্চ ১১, ২০২৪

































