মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আদমদীঘিতে ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় আদমদীঘি ইশ্বর পূর্ন জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার উপ-পরিচালক জিল্লুর রহমান, সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘ক’ সার্কেলের পরিদর্শক সামছুল আলম, ‘খ’ সার্কেলের পরিদর্শক আসলাম আলী প্রমূখ।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি ও নন্দীগ্রাম মাস্টার ফুটবল একাডেমি। আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি ৩-০ গোলে নন্দীগ্রাম মাস্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়ী হয়।
আমন্ত্রণ/এসিজি
আদমদীঘিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
অক্টোবর ২৮, ২০২৫


































