আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটেরপাঁচবিবির জয়হার আমিনীয়া মহব্বতীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। একই কারনে ইতিপূর্বে সুপারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অভিযোগে জানা যায়, গতবছর বিপুল পরিমাণ টাকার বিনিময়ে প্রতিষ্ঠানে ৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেন সুপার । ম্যানেজিং কমিটিকে না জানিয়ে নিয়োগ দিয়ে তিনি অর্থ আত্মসাৎ করেন যার সঠিক হিসাব দিতে পারে নাই। স্বাক্ষর জাল করে তিনি নিয়ম বহির্ভূত পছন্দের লোক দিয়ে এ্যাডক কমিটি গঠন করেন। পরবর্তীতে এ কমিটি নিয়মিত কমিটিতে পরিনত করতে তিনি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।
এসব কারণে মাদ্রাসায় পড়ালেখার ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের। বিষয়গুলো সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে। এ বিষয়ে জানতে সুপার আব্দুস সাত্তারের মুঠোফোনে রিং দিলে সদোত্তর না দিয়েই তিনি ফোন কেটে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রিয়াজ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ /এসিজি


































