মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া আদমদীঘিতে গলায় দড়ি দিয়ে মোসাঃ ফাত্তা বেগম (২৫),গৃহিণী, স্বামী –মো. আ. মমিন, সাং- বড় জিনুইর, ইউনিয়ন – আদমদীঘি সদর, থানা- আদমদীঘি, জেলা বগুড়া। সোমবার (২৬ জানুয়ারি) রাত অনুমান ১০ ঘটিকা হইতে রে২৭-১-২০২৬ সকল অনুমান ০৬.০০ ঘটিকার সময়ের মধ্যেই পারিবারিক কলহের কারণে নিজ বসত গৃহের তীরের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ভিকটিম এর আত্মীয় স্বজন অনেক ডাকাডাকির পরে জানালা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পারে আদমদীঘি থানা পুলিশ কে সংবাদ দিলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এসআই মোঃ রাফিজুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরেই ফাত্তা বেগম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। জানতে চাইলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তদন্তে জানা যাবে।
আমন্ত্রণ/এজি


































