মো. নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। এ সাফল্যের মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
নানান সীমাবদ্ধতার মধ্যেও এই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনে অপারেশনে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মেহেদী হাসান, সঙ্গে ছিলেন ডা. খাদিজা, ডা. আদনান আরাফাত ও ডা. মুকসিদ। অপারেশন কার্যক্রমে হাসপাতালের নার্স ও সহায়ক কর্মীদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে ডা. মেহেদী হাসান বলেন, “আমি নবাবগঞ্জবাসীকে কথা দিয়েছিলাম এই হাসপাতালটিকে রোগীবান্ধব করে গড়ে তুলব। ঔষধ ও জনবল স্বল্পতার কারণে প্রত্যাশিত সব সেবা দিতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। আপনাদের উৎসাহ ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”তিনি আরও জানান, ভবিষ্যতে ধাপে ধাপে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
আমন্ত্রণ/এজি
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন সফল ভাবে সম্পন্ন
জানুয়ারি ২৭, ২০২৬


































