বগুড়া ব্যুরো:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশবান্ধব ও জনবান্ধব নেতৃত্বের দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বগুড়ায় এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে বগুড়া শহরের প্রায় ২৪০ জন পরিবেশ সচেতন ও উদ্যমী সাইকেলিস্ট অংশ নেন।
ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি সফল হয়। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব নাফী এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম সানি।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, তারেক রহমানের আধুনিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্বকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন। যান্ত্রিক কোলাহলমুক্ত পরিবেশ গড়া এবং সুস্থ শরীর ও মন গঠনে সাইকেল চালনার গুরুত্ব অপরিসীম। পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে।
তারেক রহমানের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখায় পরিবেশ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে বলেও তাঁরা জানান।
আমন্ত্রণ/এজি
তারেক রহমানের পরিবেশবান্ধব দর্শন ছড়িয়ে দিতে বগুড়ায় বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা
ফেব্রুয়ারি ১০, ২০২৬


































